সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেল মিয়ানমারের আরাকান আর্মি

আমার কলম অনলাইন

কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুকখালী ঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়া একটি বাংলাদেশি ট্রলারসহ সাত জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। আটক জেলেদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং দুজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। বুধবার সকালে সেন্ট মার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরের সীতা নামক সমুদ্র এলাকায় মাছ ধরার সময় ট্রলারটি জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদী ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে অন্তত ২৩৯ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এদের মধ্যে ১২৪ জনকে মুক্ত করা গেলেও এখনো প্রায় ১১৫ জন নিখোঁজ রয়েছেন।

কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আটক ট্রলারটি টেকনাফ পৌরসভার শাওন নামের এক ব্যক্তির মালিকানাধীন। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা সাগরে মাছ ধরতে গেলে বাংলাদেশের জলসীমার ভেতরেই আরাকান আর্মি অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করছে। বুধবার শাওনের ট্রলারসহ সাত মাঝিমাল্লাকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়। এর আগেও সোমবার একইভাবে চার জেলেকে আটক করেছিল এই সশস্ত্র গোষ্ঠী।

এদিকে রাখাইনভিত্তিক আরাকান আর্মির পরিচালিত ওয়েবসাইট ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এ আটক নৌকা ও জেলেদের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মংডু টাউনশিপের রাজাগ্রাম উপকূল থেকে মাছ ধরার একটি কাঠের ট্রলারসহ সাত জেলেকে আটক করা হয়। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং প্রায় ২৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। আরাকান আর্মির দাবি, ট্রলারটি মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ