সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

এক সপ্তাহের মধ্যে পরামর্শ দিন, না হলে সরকার সিদ্ধান্ত নেবে: আইন উপদেষ্টা

আমার কলম অনলাইন

গণভোট ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে মতামত জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রস্তাব না পেলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে পরিষদের জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন দল নিজেরা বহু সিদ্ধান্ত নিয়েছে। সরকার ইতোমধ্যে একাধিকবার আলোচনার সুযোগ তৈরি করেছে, কিন্তু এখন থেকে আর নতুন কোনো আনুষ্ঠানিক আলোচনা আহ্বান করা হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো অতীতে প্রতিকূল পরিস্থিতিতেও আন্দোলন চালিয়েছে এবং নানা নির্যাতনের মুখে পড়েছে। এবার তারা নিজেরা সমন্বয় করে সরকারের কাছে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেবে বলে আমরা আশা করছি।

একটি দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশন নিয়ে করা অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা জানান, এ বিষয়েও তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাক—না হলে সরকারই পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ