সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ এনসিপির

আমার কলম অনলাইন

জুলাই গণহত্যায় দায়ীদের দণ্ড দ্রুত কার্যকর ও আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার বিকেলে ইস্কাটন গার্ডেন রোড মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভটি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে টিকিয়ে রাখার ষড়যন্ত্র চলছে, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, “ফ্যাসিবাদের সহচর কোনো দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় দ্রুত কার্যকর করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া জরুরি।”

তিনি আরও জানান, শুরু থেকেই তারা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে এবং এটিকে রাজনৈতিক প্রতিশোধ নয়, জনগণের ন্যায়বিচার হিসেবে দেখছে।

মিছিলে এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ‘দিল্লি না ঢাকা—ঢাকাই চূড়ান্ত’, ‘মুজিববাদ নিপাত যাক’, ‘দড়ি দাও, ফাঁসি দাও’, ‘আওয়ামী লীগকে জেলে নাও’— এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল ‘গৃহপালিত বিরোধী দলের বিচার চাই’, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘ব্যাংক লুটের বিচার চাই’— এমন লেখা প্ল্যাকার্ড।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ