সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর কেওড়া বাগান থেকে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বিজিবি। এ সময় ১ লাখ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হয়

আটক ডাকাত টেকনাফের লেদা-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সলিমুল্লাহর ছেলে মো. নুর রশিদ (২৫)।

বুধবার (১৩ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদে খবর ছিল মঙ্গলবার রাতে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ থেকে আনুমানিক ০১ কি. মি. উত্তর-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। ওই সংবাদ পেয়ে উক্ত স্থানের নাফ নদীর কেওড়া বাগান থেকে হ্নীলা বিওপির একটি টহলদল মো. নুর রশিদ নামে এক রোহিঙ্গাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড গুলি উদ্ধারসহ ১টি কাঠের নৌকা জব্দ করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক মো. নুর রশিদ জানান, তিনি লেদা ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। এছাড়া তিনি এফডিএমএন ক্যাম্পে আবুল কালাম ডাকাত দলের একজন স্বক্রিয় সদস্য। তিনি বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গেও জড়িত বলে স্বীকার করেন।

অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ