সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত

আমার কলম অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজ করে দেয়। এর ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ওই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের আবেদন করেন। অভিযোগ যাচাই শেষে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ঋণখেলাপির কারণ দেখিয়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে শেষ পর্যন্ত আপিল বিভাগে তার আবেদন খারিজ হওয়ায় কুমিল্লা-৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ