সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচন করবে: সারজিস আলম

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যে ধরনের মার্কা দেখে মানুষ হাসে, সেগুলো নির্বাচন কমিশনের তালিকায় থাকা শোভন নয়। এটা তাদের রুচিবোধেরই প্রতিফলন। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা।”

সারজিস আলম বলেন, “মুলা, বেগুন, খাট বা থালাবাটির মতো মার্কা নির্বাচন কমিশনের তালিকায় কেন থাকবে? দেশে কি মার্কার অভাব পড়েছে? আমরা আশা করি, তারা এটা সংশোধন করবে।”

তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। তারা কারও প্রভাবের অধীনে থেকে কাজ করছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আমরা রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করবো।”

এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই আগামী নির্বাচন করবে: সারজিস আলম।

রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ