সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বিএনপি এককভাবে ক্ষমতায় এলে দেশে আরো চাঁদাবাজি বাড়বে: চরমোনাই

Hafez MD Nazim Uddin

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন- বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে, তবে দেশে আরো  চাঁদাবাজি বাড়াবে  ও স্বৈরাচার আবারও মাথাচাড়া দেবে।

চরমোনাই পীর বলেন, “রাজনীতির মূল লক্ষ্য দেশের কল্যাণ। কিন্তু ৫৪ বছরেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। দুর্নীতি, টাকা পাচার ও বেগমপাড়ায় বাড়ি করার সংস্কৃতি দেশে প্রতিষ্ঠিত হয়েছে। একসময় আমাদের দেশই দুর্নীতিতে ৫বারের  বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা জনগণের প্রতিনিধিত্ব বা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। যদি পিআর ছাড়া আবারও প্রহসনের নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় আসে, তাহলে দেশে আবারও চাঁদাবাজি বাড়বে, স্বৈরাচার ফিরে আসবে।”

চরমোনাই পীর দাবি করেন, বিএনপি শরীয়াহ আইনের অনুসারী নায়; অথচ এই দেশ  ইসলামের হবে। তিনি বলেন, “আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর লক্ষ্য একটাই — ইসলামী শাসন প্রতিষ্ঠা করা।”

সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলনের জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ