সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ভারতের হিমাচলে পাহাড় ধসে বাসচাপায় ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় একটি চলন্ত বাস চাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় পাহাড় থেকে বিশাল পাথর ও মাটি ধসে বাসটির ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে জানা যায়, হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারউইনগামী বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে এক্সকাভেটরের সাহায্যে বাসের ছাদ কেটে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালায়। এ সময় তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তা ঘোষণা করেছেন।চলমান বর্ষায় হিমাচলের পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধস ঘটায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ