সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বেনাপোল সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

অনলাইন রিপোর্ট

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার পরিমল সিকদারের ছেলে প্রকাশ সিকদার (৩৫) এবং যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে আব্দুল শহীদ (৪২)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) রাতে বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ ও ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

অভিযানকালে মদসহ ভারতীয় প্রকাশ সিকদার ও ফেনসিডিলসহ বাংলাদেশি আব্দুল শহীদকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ