সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

সৌদি থেকে দেশে ফিরলো হজ্ব এজেন্সির প্রায় ৩৮ কোটি টাকা

অনলাইন ডেস্ক

সৌদি আরবে আটকে থাকা বাংলাদেশি হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএনে (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার) মোট ৯৯০টি হজ এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল। এসব এজেন্সির সবকটির অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।

ফেরত পাওয়া অর্থের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৪৬৮ সৌদি রিয়াল ও ৫৭ হালালা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকার সমান।

তিনি আরও জানান, ফেরত পাওয়া অর্থ ইতোমধ্যে মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন থেকে বাংলাদেশ হজ অফিসের সৌদি ফ্রান্সি ব্যাংকে পরিচালিত হজ সংক্রান্ত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা জানান, ৯৯০টি হজ এজেন্সির মধ্যে তিনটি এজেন্সির কোনো অব্যয়িত অর্থ ছিল না। বাকি ৮৩১টি এজেন্সির ব্যাংক হিসাব রয়েছে, তাদের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। আর ১৫৬টি এজেন্সির ব্যাংক তথ্য সংগ্রহের কাজ চলছে—তথ্য পেলেই তাদের অর্থ ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেন, ফেরত দেওয়া অর্থের মধ্যে কোনো এজেন্সি সর্বোচ্চ ৪৫ লাখ টাকা, আর কোনো এজেন্সি সর্বনিম্ন মাত্র ২ টাকা পেয়েছে। চূড়ান্তভাবে এ অর্থ ফেরতের দাপ্তরিক সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান ধর্মবিষয়ক উপদেষ্টা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ