সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সংকট তীব্র, কৃষি খাত বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরের এক সপ্তাহ পার হয়েছে। টানা দুই বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের পর গত ১০ অক্টোবর ধ্বংসস্তূপে পরিণত এ এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরাইল।

তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানো এখনো ধীরগতির। স্থানীয়দের প্রয়োজনের তুলনায় অল্প পরিমাণ ত্রাণই উপত্যকায় প্রবেশ করছে।

দীর্ঘ আগ্রাসনে গাজার কৃষি অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ফলে উপত্যকায় খাদ্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্কতা জানিয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, আগে গাজায় এক কেজি টমেটোর দাম ছিল মাত্র ৬০ সেন্ট, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ ডলারে— তাও সবসময় পাওয়া যায় না।

পোস্টে আরও বলা হয়, যে পরিবারগুলো আগে নিজেদের জমির ফসলেই জীবনযাপন করত, তারা এখন সম্পূর্ণভাবে আয়ের উৎস হারিয়েছে।

ইউএনআরডব্লিউএ জানায়, গাজার কৃষি পুনর্গঠন না হওয়া পর্যন্ত অবাধ ত্রাণ প্রবাহ নিশ্চিত করা অত্যাবশ্যক,অন্যথায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে সংস্থাটি।

অন্যদিকে, গাজা থেকে আলজাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানান, শুক্রবার সকাল থেকে কিসসুফিম সীমান্ত ক্রসিংয়ে শত শত ত্রাণবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে। গাজায় প্রবেশের জন্য ইসরাইলের অনুমোদনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকে। দৈনিক অন্তত ৬০০ ট্রাকের প্রয়োজন থাকলেও দিনে ৩০০’র কম ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে। এছাড়া, ইসরাইলের আরোপিত বিধিনিষেধের কারণে ত্রাণসামগ্রীর ধরন ও পরিমাণেও নিয়ন্ত্রণ বজায় আছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ