সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

নাটোরে অনন্য দৃষ্টান্ত: একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

হাফেজ মুহিব্বুল্লাহ মিফতাহ

নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা ও মেয়ে—একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে দুজনেই পাস করেছেন। তাদের এই সাফল্যে এলাকায় চলছে প্রশংসার জোয়ার। এর আগে তারা একসঙ্গে এসএসসিতেও উত্তীর্ণ হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

আব্দুল হান্নান ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এরপর সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন। তবে শিক্ষার প্রতি ভালোবাসা তাকে আবার টেনে আনে। ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। সে সময় তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন এবং নিজের মেয়ের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে সফলতা পান।

চলতি বছর হান্নান বাঘা কাকড়ামারি কলেজ থেকে ও তার মেয়ে হালিমা গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

হালিমা খাতুন বলেন, “বাবার শিক্ষার প্রতি আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। সংসারে অভাব-অনটন থাকলেও আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ