সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক জোরদারের অঙ্গীকার বিএনপির

আমার কলম অনলাইন

ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক সুরক্ষা জোরদারের অঙ্গীকার জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শিক্ষকদের জন্য বিএনপির প্রতিশ্রুতি হলো— মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিশ্চয়তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও জাতির উন্নয়নে যেকোনো পদক্ষেপ সফল করতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।

বিবৃতিতে বলা হয়, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় গেলে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণের বিষয়ে দলটি ইতিবাচক মনোভাব পোষণ করে।

তবে শিক্ষকদের মুক্তিযুদ্ধের নামে কোনো স্বৈরাচারী কাঠামোকে সহযোগিতা বা গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা হলে বিএনপি তা প্রতিহত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ