সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

রাশিয়া থেকে তেল কিনলে ভারতের ওপর ‘কঠোর শুল্ক’ আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক শুল্কনীতির কারণে এমনিতেই ভারতের রপ্তানি আয় ৪০ শতাংশের নিচে নেমে গেছে। নতুন এই হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান বাণিজ্যিক উত্তেজনা আরও তীব্র করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে। তবে, সেই প্রতিশ্রুতি না রাখলে ভারতের ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প।

এর আগে গত সপ্তাহে ট্রাম্পের বক্তব্যের জবাবে ভারত জানায়, তারা নিজেদের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তারা যদি এমন অবস্থান নেয়, তাহলে উচ্চ শুল্কের মুখে পড়তে থাকবে—যা তারা মোটেই চায় না।”

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ভারতীয় টেক্সটাইল, ওষুধসহ বিভিন্ন রপ্তানি পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এবারও ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন—রুশ তেল আমদানি বন্ধ না করলে এই শুল্ক শুধু বহালই থাকবে না, বরং আরও বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ