সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ৫১৩ কোটি শেয়ার অবরুদ্ধের আদেশ

আমার কলম অনলাইন


আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ১০৫টি প্রতিষ্ঠানের মোট ৫১৩ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৮২টি শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৩ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে জানা যায়, সাইফুল আলম ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অর্জিত শেয়ারের মালিকানা স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। এতে সম্পদ পুনরুদ্ধার ঝুঁকির মুখে পড়তে পারে।

তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারার আওতায় শেয়ার অবরুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয় বলে দুদক জানায়।

এর আগে ২৫ সেপ্টেম্বর, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত।

এছাড়া ৯ জুলাই, আদালত তাদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন, যেখানে মোট ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা রয়েছে।

এরও আগে, ২৪ জুন, আদালত সাইপ্রাসের লিমাসল এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি দুইতলা বাড়ি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে তাদের ১৮টি কোম্পানিতে বিনিয়োগ এবং ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে জার্সি ট্রাস্ট কোম্পানির অধীনে থাকা ছয়টি ট্রাস্টের বিনিয়োগও জব্দ করা হয়।

এরও আগে, ২৩ এপ্রিল, তার ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি জব্দের আদেশ দেন আদালত। আর ১৭ এপ্রিল, এস আলম গ্রুপের ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, যেখানে মোট ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা পাওয়া যায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ