সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

অবৈধ অভিবাসনে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযান, গ্রেপ্তার প্রায় পাঁচ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় দেশজুড়ে শুরু হয়েছে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের ব্যাপক ধরপাকড় অভিযান।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে বা তারা ইতোমধ্যে সেই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

নোয়েম বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করে তুলছি, যাতে আমাদের পরিবারগুলো উন্নতি করতে পারে, সমৃদ্ধ হতে পারে এবং সেই স্বাধীনতা উপভোগ করতে পারে, যার ভিত্তিতে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছিল।”

এর আগে গত মাসে স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছিল, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর (২০ জানুয়ারি থেকে) প্রায় ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তাদের মধ্যে প্রায় ১৬ লাখ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন, আর বাকি চার লাখেরও বেশি ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে—সবই ২৫০ দিনের মধ্যে।

এদিকে সোমবার ট্রাম্প আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এ তৎপরতার প্রশংসা করে বলেন, “দেশকে নিরাপদ রাখতে তাদের ভূমিকা অসাধারণ।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ