সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য ডঃ ইউনূসকে জানিয়েছি: নাহিদ ইসলাম

আমার কলম অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টা পরিষদে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, সেই তথ্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন; বরং তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই অন্য উপদেষ্টাদের মতো তারাও একই দায়িত্বে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, যদি ছাত্র উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে অন্য উপদেষ্টাদের ক্ষেত্রেও একইভাবে বিষয়টি দেখা উচিত। কারণ অনেক উপদেষ্টারই অতীতে রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। এসব বিষয় বিবেচনায় নেওয়ার দায়িত্ব সরকারের।

জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুধু কাগুজে প্রতিশ্রুতিতে নয়, কার্যকর বাস্তবায়নে বিশ্বাসী। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই আমরা স্বাক্ষর করব।” তিনি জানান, এ বিষয়ে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দেওয়া হয়েছে, যা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে জারি করতে পারেন। তবে বর্তমান সংবিধানের আওতায় জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তাদের দলীয় প্রতীক সংক্রান্ত দাবিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “শাপলা প্রতীক কেন আমরা পাচ্ছি না—তার আইনি ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমরা অন্য কোনো প্রতীক চাইব না। প্রতীক নিয়ে অন্যায় হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন থাকবে।”

তিনি আরও বলেন, “প্রতীক ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না। বর্তমান নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। তারা সংবিধানসম্মত ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করছে না। কিছু দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে, অন্যদের প্রতি বৈষম্য করছে। এভাবে হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং তার দায়ভার সরকারের ওপরই পড়বে।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই গণহত্যার বিচার নিয়েও আলোচনা হয় বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা দেখেছি মানবতাবিরোধী অপরাধে জড়িত কয়েকজন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এটা ন্যায়বিচারের পথে একটি ইতিবাচক অগ্রগতি। সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, সারাদেশে শহীদ ও আহত পরিবারের দায়ের করা মামলাগুলোর অগ্রগতি নিয়েও আমরা উদ্বেগ জানিয়েছি। “৮০০-র বেশি মামলা এখনো ঝুলে আছে। আসামিরা জামিনে বেরিয়ে এসে শহীদ পরিবারগুলোকে হুমকি দিচ্ছে। এসব মামলার রোডম্যাপ সরকার যেন দ্রুত প্রকাশ করে,” বলেন তিনি।

প্রশাসনের সাম্প্রতিক বদলি প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “এসপি-ডিসিদের বদলি দক্ষতা বা যোগ্যতার ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক ভাগ-বাটোয়ারার মাধ্যমে হচ্ছে। বড় বড় রাজনৈতিক দল প্রশাসন ভাগ করে নিচ্ছে, নির্বাচনের আগে তালিকা তৈরি করছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এতে সহায়তা পাচ্ছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ