সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ছেলেকে বিদেশ পাঠাতে ঋণ, সেই টাকার চাপে মায়ের আত্মহত্যা

আমার কলম অনলাইন

রাজধানীর ডেমরায় ভাড়া বাসা থেকে আজিমুন্নেসা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য নেওয়া ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পূর্ব বক্সনগর এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৩টার দিকে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, আজিমুন্নেসা স্বামী ও সন্তানদের নিয়ে পূর্ব বক্সনগরের মো. ফারুক উদ্দিনের তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মৃত নারীর মেয়ে মিম আক্তার জানান, ‘মা কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন ভাইকে বিদেশ পাঠানোর জন্য। ঋণের টাকা শোধ করতে না পেরে তিনি গভীর মানসিক চাপে ছিলেন। সেই হতাশা থেকেই হয়তো মা আত্মহত্যা করেছেন।’ তিনি আরও বলেন, ‘মাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখে আমরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ