সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

জামায়াতের পুনর্নির্বাচিত আমির ডা. শফিকুর রহমানকে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের অভিনন্দন

আমার কলম অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যকালের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

রোববার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আশা করি, তিনি ভবিষ্যতে ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এর আগে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর আমির পদে পুনর্নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

রোববার কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) ভোটে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ