সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বিএনপির প্রার্থী তালিকা ঘিরে উত্তেজনা: দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, অগ্নিসংযোগ ও অবরোধ

আমার কলম অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা সোমবার রাত থেকে বিক্ষোভ, সড়ক ও রেল অবরোধ, টায়ারে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটায়। প্রতিনিধিদের পাঠানো খবর—

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী ও আংশিক আকবরশাহ) আসনে মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর অনুসারীরা। সন্ধ্যার পর থেকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় তারা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথে অবরোধ গড়ে তোলেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ভাটিয়ারী, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভা ও বাঁশবাড়িয়াসহ কয়েকটি স্থানে রেললাইনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক জানান, অন্তত সাত থেকে আটটি স্থানে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সীতাকুণ্ড স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, চট্টলা এক্সপ্রেস ও নাসিরাবাদ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন স্টেশনে আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর-১ আসনে মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মীরা। সোমবার রাতে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। রাত ৯টার দিকে মজমপুর গেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে অবস্থান নেয়। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলে। অধ্যক্ষ সোহরাব উদ্দিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণার পর তার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের অনুসারীরা। সোমবার রাত ৮টার দিকে তারা গাংনী শহরে মিছিল বের করে বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা সোমবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই আসনে দল মনোনয়ন দিয়েছে চেয়ারপারসনের অপর উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুর-৫ আসনে সাবেক এমপি ও বিএনপি নেতা লায়ন হারুনুর রশিদ দলীয় মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সোমবার রাতে তারা টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে।

মাগুরা প্রতিনিধি :

মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা আড়পাড়া বাজারে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। একই রাতে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নহাটা ইউনিয়নের বিএনপি নেতা তাইজেল মোল্লার পা ভেঙে যায়। চার–পাঁচটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রচার না করতে হুমকি দেন নিতাই রায়ের অনুসারীরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ