সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

নির্বাচন ও গণভোট একসাথে না হলে জনগণ মেনে নিবে না: মির্জা ফখরুল

আমার কলম অনলাইন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে, এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ কোনোভাবেই তা মেনে নেবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের রূপকার আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, “তারেক রহমানই সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই সংস্কারের কাজ অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন দিয়েছি। প্রায় এক বছর ধরে এই সনদ তৈরির কাজ হয়েছে এবং ১৭ অক্টোবর সব দল একমত হয়। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, আমরা তাতে স্বাক্ষর করেছি; আর যেগুলো গ্রহণযোগ্য মনে হয়নি, তা আমরা সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছি।”

তিনি বলেন, “এরপর হঠাৎ দেখি উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন—রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হবে যেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। তাহলে এতদিন ধরে যে ঐকমত্য কমিশনে সব দলের প্রতিনিধির উপস্থিতিতে আলোচনা ও প্রস্তাবনা তৈরি হলো, সেই প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে পড়েছে। এতে শুধু সময় ও অর্থই নষ্ট হয়নি, বরং রাজনৈতিক সমস্যার সমাধানও হয়নি।”

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “একটি রাজনৈতিক দল জোট গড়ে নানা রকম চাপ সৃষ্টি করছে। তারা বলছে, গণভোট নির্বাচনের আগেই হতে হবে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি—গণভোট ও নির্বাচন একই দিনে হওয়াই যুক্তিযুক্ত। আলাদা দিনে ভোট করালে ব্যয় বাড়বে এবং জাতীয় নির্বাচনের গুরুত্বও কমে যাবে।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের আমরা শুরু থেকেই সমর্থন দিয়েছি, তারাই এখন এমন উদ্যোগ নিচ্ছে যা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”

বিএনপির মহাসচিব বলেন, “আমরা এই নির্বাচনে অংশ নেব, ইনশাআল্লাহ জয়ী হয়ে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন, যাদের রক্ত ও আত্মত্যাগে আন্দোলন আজকের অবস্থানে এসেছে—তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যান, বিজয় সুনিশ্চিত করুন।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ