সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবে চার বাংলাদেশিসহ বহু অভিবাসীর মৃত্যু

মুহিব্বুল্লাহ মিফতাহ

লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের নিকটবর্তী সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া নৌকাগুলোর একটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্য নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন—যার মধ্যে দুইজন মিসরের নাগরিক এবং বাকিরা সুদানের বাসিন্দা। ওই দলে কয়েকটি শিশু থাকলেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আল-খুমস শহরটি রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে অভিবাসীদের অস্থায়ী ট্রানজিট রুট হিসেবে পরিচিত। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত আন্দোলনের পর মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই ইউরোপমুখী অভিবাসীরা লিবিয়ার উপকূলকে বেশি ব্যবহার করছে।

রেড ক্রিসেন্ট জানায়, উপকূলরক্ষী বাহিনী ও আল-খুমস বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। স্থানীয় পাবলিক প্রসিকিউশনের নির্দেশনায় উদ্ধার হওয়া মৃতদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, লিবিয়া উপকূলে একটি রাবার নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন এবং তাদের কেউই বাঁচেনি বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ