সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ইসলামি নীতি মেনে গণমাধ্যম পরিচালনার আহ্বান আফগান সরকারের

আমার কলম অনলাইন

বিশ্ব টেলিভিশন দিবসের এক আলোচনা অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবাইব গুফরান বলেন, দেশের সকল গণমাধ্যমকে সরকার নির্ধারিত নীতি, ইসলামি আদর্শ ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে। এভাবে পরিচালিত গণমাধ্যমগুলোকেই তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বর্তমানে ১৮০টি গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমানে আফগানিস্তানে কয়েক ডজন টেলিভিশন চ্যানেলসহ প্রায় ৫০০ গণমাধ্যম কার্যক্রম চালাচ্ছে।

গুফরান বলেন, ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস গণমাধ্যমের গুরুত্ব ও প্রভাবকে বিশেষভাবে তুলে ধরে।

এদিকে আফগানিস্তান জার্নালিস্টস ইউনিয়নের প্রধান হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি জানান, দেশে বর্তমানে ৮১টি টিভি চ্যানেল সম্প্রচার করছে—এর মধ্যে ৫৬টি বেসরকারি আর ২৫টি সরকারি। এসব চ্যানেলে মোট ১,৩৫৬ জন কর্মী নিয়োজিত রয়েছে।

অন্যদিকে কর্মরত কয়েকজন সাংবাদিক মতামত দিয়ে বলেন, সংবাদ পরিবেশন ও জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই গণমাধ্যমের প্রধান শক্তি। দ্রুত ও নির্ভুল তথ্য জনগণের আস্থা বাড়ায় এবং স্বচ্ছতাকে নিশ্চিত করে। তাই তারা মনে করেন, তথ্যপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও উন্মুক্ত করা সরকারের দায়িত্ব।

সূত্র: আরিয়ানা নিউজ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ