সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাব অ্যাসেম্বলিতে পাস

আমার কলম অনলাইন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে দেশটির বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ।

মুসলিম লীগ (নওয়াজ)-এর সংসদ সদস্য তাহির পারভেজ প্রস্তাবটি পরিষদে উত্থাপন করেন। প্রস্তাবে অভিযোগ করা হয়, রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং একটি রাজনৈতিক দল ও তার প্রতিষ্ঠাতা ইমরান খান বিদেশি শত্রু রাষ্ট্রের স্বার্থে কাজ করছেন। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দল ও নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।

প্রস্তাবে আরও বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যাঁরা বক্তব্য দেন বা কর্মকাণ্ডে জড়িত থাকেন—তাঁরা রাজনৈতিক বা অরাজনৈতিক যে পরিচয়েরই হোন না কেন—দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক।

এ ছাড়া প্রস্তাবে পাকিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের প্রতি পরিষদের পক্ষ থেকে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সূত্র: এক্সপ্রেস উর্দু, জং ও সামা টিভি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ