সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর

আমার কলম অনলাইন

আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধুকে সঙ্গে নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা চালানোর হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও বিধায়ক শুভেন্দু অধিকারী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ হুমকি দেন।

এর আগে গত সপ্তাহে বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার চেষ্টা চালায়। সে সময় পুলিশ কঠোর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড স্থাপন করা হয়।

শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নিপীড়ন বন্ধ না হলে জানুয়ারিতে তিনি পাঁচ লাখ সাধুকে সঙ্গে নিয়ে উপ-হাইকমিশন অভিমুখে অভিযান চালাবেন।

তিনি বলেন, “আমি বাংলাদেশ উপ-হাইকমিশনারকে পরিষ্কারভাবে জানিয়েছি—বাংলাদেশে দুই লাখ হিন্দু যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমরা নিশ্চুপ থাকব না। আজ আমরা জোরালোভাবে দাবি জানিয়েছি, হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে।”

আরও বলেন, “যদি হিন্দুদের ওপর সহিংসতা বন্ধ না হয়, তাহলে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধুকে নিয়ে আমি আসব। ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনে যাওয়াই হবে আমাদের লক্ষ্য।”

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ