সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিচ্ছে মার্কিন বাহিনী

আমার কলম অনলাইন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। সাক্ষাৎকারে ফক্স নিউজের উপস্থাপক গ্রিফ জেনকিন্স ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘এই মুহূর্তে মাদুরো ও তার স্ত্রী কোথায় আছেন, তা কি আপনি বলতে পারেন?’

এর উত্তরে ট্রাম্প বলেন, ‘তারা নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন।’

পরবর্তী প্রশ্নে গ্রিফ জিজ্ঞাসা করেন, ‘তাদের কি প্রথমে কোনো জাহাজে তোলা হয়েছিল?’

এ প্রশ্নের জবাবে সম্মতি জানিয়ে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা ইউএসএস ইও জিমা যুদ্ধজাহাজে রয়েছেন। সেখান থেকেই তাদের নিউইয়র্কে নেওয়া হবে। প্রথমে হেলিকপ্টারে করে তাদের প্রাসাদ থেকে বের করে আনা হয়। হেলিকপ্টারে যাত্রাটা খুবই আরামদায়ক ছিল—আমার বিশ্বাস তারা সেটি বেশ উপভোগ করেছেন। তবে মনে রাখতে হবে, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষকে হত্যা করেছেন।’

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে একটি সুযোগ দেওয়ার কথা বলেছিলেন।

সেই সুযোগ কী ছিল—এমন প্রশ্নে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমি তাকে বলেছিলাম, আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে।’

এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে নিজের সরাসরি কথা হয়েছিল জানিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমরা আলোচনা করেছিলাম। আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি। তখনও আমি তাকে স্পষ্ট করে বলেছিলাম—ক্ষমতা ছাড়ুন এবং আত্মসমর্পণ করুন।’

এর আগে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ