সর্বশেষ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের
৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব
সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৫
নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু
তারেক রহমানকে উদ্দেশ করে মাহমুদুর রহমানের সতর্কবার্তা
পরিবারের আয় হারাম হলে স্ত্রী ও সন্তানাদির জন্য করণীয় কী?
ভোরে কম্পনে কেঁপে উঠল আসাম, ৫.৪ মাত্রার ভূমিকম্প
মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিচ্ছে মার্কিন বাহিনী

ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

আমার কলম অনলাইন

মাত্র কয়েক দিনের ব্যবধানে মাদারীপুরে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রোববার সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় বাসের হেলপার ও ইজিবাইকের যাত্রীসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার ঘটকচর মিলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করে।

নিহতদের মধ্যে সার্বিক পরিবহনের হেলপার পান্নু মুন্সী এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাসটি মিলগেট এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ