আজ সকালে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে তাঁর বহনকারী ছোট বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং এতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে পাইলট ও নিরাপত্তা কর্মীরাও থাকতে পারেন।
বুধবার সকাল প্রায় ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে ওড্ডয়ান করে। প্রায় এক ঘণ্টা পর, বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ঠিক কারণ এখনো জানা যায়নি, চলছে তদন্ত।
দুর্ঘটনার স্থলে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ দেখা গেছে, আগুন ও ধোঁয়া উঠছে এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আহত ও নিহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বারামতিতে নির্ধারিত চারটি জনসভায় অংশ নিতে মুম্বাই থেকে রওনা হয়েছিলেন। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
অজিত পাওয়ার অপ্রত্যাশিত মৃত্যুর খবর পেলেই মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন নেতা ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।




