সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত

আমার কলম অনলাইন

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা বানু নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০টি শেড বা ঝুপড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক হাজার রোহিঙ্গা পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গভীর রাতে আনুমানিক তিনটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই–৫ ও ই–১৪ ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্যাম্প সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ রক্ষার তাড়নায় দিকবিদিক ছুটোছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে গুরুতর আহত হন সোনা বানু। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই–১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ