সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরাইলকে ট্রাম্পের আহ্বান।

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস তাঁর শান্তি পরিকল্পনার কিছু শর্ত মেনে জিম্মি মুক্তির প্রস্তাব দেওয়ার পর তিনি এ আহ্বান জানান। তবে নিরস্ত্রীকরণসহ কয়েকটি ইস্যু এখনো অমীমাংসিত রয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। এর আগে রোববারের মধ্যে পরিকল্পনা না মানলে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন-“হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে প্রমাণ দিয়েছে। এখন দায়িত্ব নেতানিয়াহুর সরকারের। ইসরাইলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা যায়।” (রায়টার্স)

তবে গাজার বাসিন্দারা জানিয়েছেন, ট্রাম্পের বার্তার পরও ইসরাইলি ট্যাংক গাজা সিটির তালাতিনি সড়কে গোলাবর্ষণ চালিয়েছে। রিমাল এলাকায় কয়েকটি বাড়ি এবং খান ইউনুসে বিমান হামলার খবর পাওয়া গেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ