সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে আবারো গাজায় ভয়াবহ হামলা, ৭০ জন শহীদ।

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। টানা বিমান ও বোমা হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানানোর পরও, সেই আহ্বান উপেক্ষা করে গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।

গাজা সিটির আল-তুফাহ এলাকায় এক পরিবারের বাড়িতে বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। একই এলাকায় আরেকটি আবাসিক ভবনে হামলায় সাত শিশুসহ ১৭ জন শাহাদাত বরণ করেন।

শনিবারের বোমা ও বিমান হামলায় শহীদদের মধ্যে অন্তত ৪৫ জন ছিলেন গাজা সিটির বাসিন্দা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবিরাম ইসরাইলি আগ্রাসনের ফলে প্রায় দশ লাখ ফিলিস্তিনি উত্তরাঞ্চল ছেড়ে গাজার দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

গাজা এখন কার্যত এক খোলা কারাগারে পরিণত হয়েছে— যেখানে মৃত্যু, ধ্বংস আর মানবিক বিপর্যয়ই দৈনন্দিন বাস্তবতা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ