সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

নির্বাচনের আগে দেশে ফিরতে পারেন তারেক রহমান

আমার কলম অনলাইন

দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কিছু যৌক্তিক কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি, তবে এখন সময় ঘনিয়ে এসেছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, “আমি রাজনীতি করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের সঙ্গে থাকা আমার দায়িত্ব। নির্বাচনের সঙ্গে রাজনীতির সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই যেখানেই জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমি দূরে থাকতে পারি না।”

তিনি আরও বলেন, “আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আগ্রহ থাকবে এবং ইচ্ছাও থাকবে—প্রত্যাশিত সেই নির্বাচনে জনগণের পাশে থেকে তাদের সঙ্গে থাকা।”

বিবিসি বাংলায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশিত হয়।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ