সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

এখন থেকে যেকোনো ভিসায় ওমরাহ করা যাবে

Hafez Muhibbullah Miftah

ওমরাহ পালন আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে যেকোনো ধরনের ভিসাধারী মুসলমান ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, ওমরাহ প্রক্রিয়াকে সহজ করা এবং হজ ও ওমরাহ পরিষেবা সম্প্রসারণের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের সব মুসলমান যেন আরও স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন—সৌদি আরব সবসময় সেই প্রতিশ্রুতিতেই অটল।

এছাড়া ওমরাহ পালনে সহায়তা দিতে চালু করা হয়েছে ‘নুসুক ওমরাহ’ প্ল্যাটফর্ম, যেখানে ভ্রমণকারীরা অনলাইনে প্যাকেজ নির্বাচন, ই-অনুমতি গ্রহণ এবং নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে বিভিন্ন সেবা বুক করতে পারবেন।

সোমবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাতে এই তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ