সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচনে নিষেধাজ্ঞা, শেখ হাসিনার ভোটে ফেরার পথ বন্ধ

Hafez MD Nazim Uddin

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তিনি আর কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার সব পথ কার্যত বন্ধ হয়ে গেল।

নতুন ধারায় বলা হয়েছে—

যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনের অধীনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়; তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা ওই পদে বহাল থাকার অযোগ্য হবেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মেয়র, কমিশনার বা সদস্য পদেও অযোগ্য হবেন।প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতাও হারাবেন।তবে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ট্রাইব্যুনালের রায়ে খালাস পান, তাহলে এই অযোগ্যতা আর প্রযোজ্য হবে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারাধীন অবস্থায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ যেন রাষ্ট্রীয় কোনো দায়িত্বে না থাকতে পারেন, তা নিশ্চিত করতেই আইনটি সংশোধন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে নতুন এই অধ্যাদেশ জারি করা হয়। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে ২০(সি) ধারা যোগের মাধ্যমে সংশোধনটি আনা হয়েছে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ