সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

পুলিশের উপর হামলা করে শটগান ও ওয়াকিটকি ছিনতাই

Hafez MD Nazim Uddin

ফেনীর সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় হামলাকারীরা পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়- মঙ্গলবার ভোর ৫টার দিকে সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত আসামি আবুল হাশেমের দুই ছেলে—জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামি ও তাদের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি ও শটগান কেড়ে নিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ও থানা পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আসামি জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ