সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষ জব্দ

হাফেজ মুহিব্বুল্লাহ মিফতাহ

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় গরু ও মহিষের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অবৈধ গবাদিপশুর চালান আটক অভিযান বলে দাবি করেন বিজিবি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিছনাকান্দি বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে যৌথ টহলদল অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় গরু আটক করে।

অন্যদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লাফার্জ বিওপির টহলদল দিনেরটুক এলাকায় অভিযান চালিয়ে ৩২টি মহিষ এবং পাশের আরেকটি স্থান থেকে আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ জব্দ করে।

সিলেট ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ জানান, আটক গরু ও মহিষের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। তিনি বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” বিজিবির দাবি অনুযায়ী, এটি এ পর্যন্ত সিলেট অঞ্চলে সবচেয়ে বড় গবাদিপশু চোরাচালান প্রতিরোধ অভিযান।

বুধবার (৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ