সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

আরো এক হত্যা মামলায় নতুন করে গ্রেফতার মেনন-পলকসহ আরো ২ জন

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানী থানার শাহজাহান হত্যা মামলায় তিন সাবেক মন্ত্রী ও ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছির আরাফাত এদিন কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো চারজন হলেন—সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ১৯ জুলাই নিহত শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে একটি শান্তিপূর্ণ মিছিলে যোগ দেন। সে সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে হামলা চালান। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শাহজাহান পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, গত ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বেগম বনানী থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ