সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

যাকাত ব্যবস্থা চালু হলে বাংলাদেশে অভাব থাকবে না: এটিএম আজহারুল ইসলাম

অনলাইন রিপোর্ট

রংপুরে এক সভায় জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। যদি দেশে প্রকৃত যাকাত ব্যবস্থা চালু করা যায়, তাহলে অভাব-অনটন দূর হয়ে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, দেশের ব্যাংকগুলোতে, বিশেষ করে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অর্থশালী ব্যক্তিদের বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে। যদি এসব অর্থের ওপর প্রতিবছর নিয়মিত যাকাত আদায় করা যায়, তাহলে অন্তত ৫০ হাজার কোটি টাকার তহবিল গঠন সম্ভব।

তিনি বলেন, এই বিপুল অর্থ দেশের কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারলে দারিদ্র্য হ্রাস পাবে, কর্মসংস্থান তৈরি হবে এবং কেউ আর জীবিকার জন্য বিদেশে যেতে বাধ্য হবে না। তবে এই যাকাত ব্যবস্থা কার্যকর করতে হলে কোরআনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি বলেন- যারা আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর আদর্শকে রাজনৈতিক জীবনে ধারণ করেন, কেবল তারাই এ লক্ষ্য অর্জনে সক্ষম বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়াকুটি ইউনিয়নের ডাঙ্গিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ