সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

স্বাক্ষরিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ

অনলাইন ডেস্ক

আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ঐতিহাসিক জুলাই সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠান। এতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়, জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী। তিনি বলেন, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচ দফা বৈঠকে পাওয়া পরামর্শ পর্যালোচনা করা হয়। কমিশন আশা প্রকাশ করেছে, এসব মতামত বিশ্লেষণ করে বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ ও চূড়ান্ত জুলাই সনদ খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ