সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

এবার দল কমছে বিপিএলে

স্পোর্টস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাঠে গড়াবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর নেতৃত্বাধীন বিপিএল গভর্নিং কাউন্সিল।

সূত্র জানায়, আগামী এক সপ্তাহের মধ্যেই বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হবে। তবে ঠিক কতটি দলের জন্য দরপত্র আহ্বান করা হবে, তা এখনো নিশ্চিত নয়। বিপিএল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এবার ছয়টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। কোন কোন অঞ্চল বা বিভাগ থেকে দল নেওয়া হবে, সেটিও এখনো চূড়ান্ত হয়নি।

বিষয়টি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, এখনও দলের সংখ্যা নির্ধারণ হয়নি। আমরা শিগগিরই দরপত্র আহ্বান করব। যারা আর্থিকভাবে সক্ষম এবং নিয়মকানুন মেনে দল পরিচালনা করতে পারবে, শুধুমাত্র তারাই দল পাবে। এটা ৫, ৬ কিংবা ৭ দল হতে পারে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।’

তবে এবারের বিপিএল তুলনামূলক ছোট পরিসরে আয়োজনের ইঙ্গিত দিয়েছেন তিনি। মিঠু বলেন- ‘ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজ শেষে বিপিএল অনুষ্ঠিত হবে। এর পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন। তাই সময় বিবেচনা করেই দলের সংখ্যা ও সূচি নির্ধারণ করা হবে, যেন নির্ধারিত সময়ের মধ্যেই বিপিএল আয়োজন করা সম্ভব হয়।’

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ