সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বিভাগ ঘোষণা না হলে বিশ্বরোড অবরোধের ঘোষণা কুমিল্লাবাসীর

অনলাইন ডেস্ক

কুমিল্লাকে বিভাগ করার দাবিতে জেলাব্যাপী জনস্রোত নেমেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে জড়ো হন হাজারো কুমিল্লাবাসী।

সমাবেশস্থলজুড়ে প্রতিধ্বনিত হয়— “কুমিল্লা চাই বিভাগ” স্লোগান। বক্তারা স্পষ্ট করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জেলার ১৭টি উপজেলা থেকে মিছিল করে মানুষ সমাবেশে যোগ দেন। বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের ঐতিহাসিক রাজধানী কুমিল্লা। কিন্তু যখনই কুমিল্লাকে বিভাগ করার প্রক্রিয়া এগোয়, তখনই কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণার আহ্বান জানান।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ঘোষণা দেন, “যদি দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হয়, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি দেওয়া হবে।”তিনি আরও বলেন, “যতদিন না কুমিল্লা বিভাগ বাস্তবে পরিণত হচ্ছে, ততদিন রাজপথে থাকবে কুমিল্লাবাসী।”

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ