সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় নোয়াখালী বিভাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক

বৈরি আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার দাবিতে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নোয়াখালীবাসী অংশ নেন। প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে তারা ‘নোয়াখালী বিভাগের দাবি’ নিয়ে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘নোয়াখালীর উন্নয়নের জন্য বিভাগ চাই’, ‘আমরা অধিকার চাই, অনুগ্রহ নয়’, ‘দিতে হবে, দিয়ে দাও নোয়াখালী বিভাগ দাও’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’ ইত্যাদি।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘রক্ত লাগলে রক্ত নে, নোয়াখালী বিভাগ দে’, ‘এক দফা এক দাবি—নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান তোলেন। বক্তারা অবিলম্বে নোয়াখালী বিভাগ গঠনের ঘোষণা দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ