সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

গাজায় শান্তিমিশনে যোগ দিতে প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী

আন্তর্জাতিক

ইসরাইল ও হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পর গাজায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে অংশ নিতে প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে দেশটির দৈনিক ডেইলি সাবাহর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর একদিন আগে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা দেন— আঙ্কারা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক টাস্কফোর্সে অংশ নেবে। তার পরদিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) ‘অর্পিত যেকোনো দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত’ এবং তারা যুদ্ধবিরতি চুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন, “গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, আমরা তা গভীর সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করছি। এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির দ্বার উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।”

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ