সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলিতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতভর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এ লড়াই চলে। ঘটনাটির পর ইরান, কাতার ও সৌদি আরব উভয় পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। খবর আল জাজিরার।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী বারবার আফগান ভূখণ্ডে বিমান হামলা চালাচ্ছে। এর প্রতিশোধ হিসেবেই তালেবান যোদ্ধারা পাল্টা হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি আরও জানান, শনিবার মধ্যরাতের মধ্যে অভিযান সমাপ্ত হয়।

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করেছেন, বিনা উসকানিতে আফগানিস্তান হামলা চালিয়েছে। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী কঠোর জবাব দিয়েছে এবং বেসামরিক নাগরিকদের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। নাকভি এক্সে দেওয়া বার্তায় আরও জানান, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

রেডিও পাকিস্তানের বরাতে জানা গেছে, সীমান্তের অন্তত ছয়টি স্থানে আফগান বাহিনী হামলা চালায়, যার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ