সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

শেখ হাসিনা মামলার যুক্তিতর্ক চলাকালে ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সাইবার হামলা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, সরাসরি সম্প্রচার চলাকালে পেজটি হ্যাকিংয়ের শিকার হয়, তবে পরে সেটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ওই মামলায় রোববার সকাল থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। প্রসিকিউশনের পক্ষে প্রথমে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরবর্তীতে অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। যুক্তি উপস্থাপন ও খণ্ডন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ পর্যায়ে যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ