সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

সীমান্তে তীব্র সংঘর্ষে ২০০-র বেশি তালেবান নিহতের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক তীব্র সংঘর্ষে দুই শতাধিকেরও বেশি তালেবান ও অন্যান্য সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে তালেবান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু যোদ্ধা আহত হয়েছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত জুড়ে তালেবানের একাধিক পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর ও সন্ত্রাসী সহায়তা নেটওয়ার্কের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারা জানান, আফগানিস্তানের সঙ্গে দেশের দুইটি প্রধান সীমান্তপথ— তোরখাম ও চামান— সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানসহ আরও অন্তত তিনটি ছোট সীমান্তপথও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এর প্রতিক্রিয়ায় শনিবার রাতে আফগান সেনারা সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ