সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

কাতার-ইরান-সৌদি আহ্বানে সংযত আফগানিস্তান-পাকিস্তান

আন্তর্জাতিক

কাতার, ইরান ও সৌদি আরবের শান্তি আহ্বানে সাড়া দিয়ে আপাতত উত্তেজনা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানান। খবর দিয়েছে আফগান গণমাধ্যম টোলো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পৃথক বিবৃতিতে তিন দেশ কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শনের পাশাপাশি সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও ব্যক্ত করেছে।

জবিউল্লাহ মুজাহিদ জানান, “কাতার ও সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে, আর ইসলামিক আমিরাত সেই আহ্বান মেনে নিয়েছে। তবে আজ সকালে পাকিস্তান নতুন করে হামলা চালিয়েছে। এই আগ্রাসন অব্যাহত থাকলে আফগানিস্তান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।”

তিনি দাবি করেন, ডুরান্ড লাইনের কাছে বেহরামপুর জেলায় পাল্টা হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে। অপরদিকে পাকিস্তানের সামরিক গণমাধ্যম আইএসপিআর জানিয়েছে, তারা আফগানিস্তান সংশ্লিষ্ট ২০০-রও বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে।

জবিউল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেন, “প্রতিটি আক্রমণের জবাব দেওয়া হবে।” তিনি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, দেশটি আইএস (আইএসআইএস) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

এদিকে বৃহস্পতিবার আফগানিস্তানে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে— দুটি কাবুলে ও একটি দক্ষিণ-পূর্ব পাক্তিকায়। সীমান্ত উত্তেজনার মধ্যেই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ