সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

হামাস-ইসরাইলের বন্দি বিনিময় শুরু

Hafez Muhibbullah Miftah

হামাস ও ইসরাইলের মধ্যে বহুল প্রতীক্ষিত বন্দি বিনিময় প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় প্রথম ধাপে জীবিত ২০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস।

ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২’র প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে সাতজন জিম্মিকে আইসিআরসি’র হাতে হস্তান্তর করেছে হামাস। ধাপে ধাপে বাকি জিম্মিদেরও মুক্তি দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে, বিনিময় হিসেবে ইসরাইল মুক্তি দিচ্ছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে।

বন্দি বিনিময়ের খবরে গাজা সীমান্তে ভিড় করেছেন মুক্তিপ্রাপ্তদের স্বজনরা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মানুষ অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের ফেরার আশায়।

এদিকে, গাজা শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আজ মিশরে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে যোগদানের আগে তিনি ইসরাইল সফর করবেন বলে জানা গেছে।ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে বলে দুই পক্ষই নিশ্চিত করেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ