সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

গাজাবাসীর জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা

Hafez MD Nazim Uddin

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের সহায়তায় নতুন করে ২ কোটি পাউন্ড অনুদান ঘোষণা করেছে যুক্তরাজ্য। এই অর্থ গাজার সুপেয় পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যবহার করা হবে। রবিবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ফিলিস্তিনিদের জন্য যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে। নতুন এই প্যাকেজের মূল লক্ষ্য গাজার মানুষের জীবনমান পুনর্গঠন, স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা জোরদার করা।

শারম আল শেখে বসছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন

এদিকে, গাজায় চলমান সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজ সোমবার মিসরের পর্যটন নগরী শারম আল শেখে শুরু হচ্ছে আন্তর্জাতিক ‘শান্তি সম্মেলন’। এই সম্মেলনের যৌথ সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে মিসরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ