সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার তারিখ নির্ধারিত

স্পোর্টস

অবশেষে নির্ধারিত হলো দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার সময় ও ভেন্যু। আগামী ২০২৬ সালের ২৮ মার্চ, শনিবার এই মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায় অবস্থিত লুসাইল স্টেডিয়ামে। এই একই মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

স্প্যানিশ দৈনিক মার্কা-এর তথ্য অনুযায়ী, খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তে।

কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেও শীর্ষে রয়েছে। তারা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে ইউরো জয়ী স্পেনও দুর্দান্ত ফর্মে আছে—তারা বাছাইপর্বে টানা তিন ম্যাচে শতভাগ জয়ের মাধ্যমে বিশ্বকাপের টিকিটের দোরগোড়ায় পৌঁছে গেছে।

তাই চলতি ফিনালিসিমায় দেখা যাবে ইউরোপের সেরা বনাম দক্ষিণ আমেরিকার সেরা—ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য রোমাঞ্চ অপেক্ষা করছে দোহায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ